হরমুজ প্রণালি অবরোধকারী মার্কিন বাহিনীকে ‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই জলপথ মার্কিন বিমানবাহী রণতরী ও সৈন্যদের ‘কবরস্থানে’ পরিণত হবে।
রবিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মোহসেন রেজায়ি এই হুমকি দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু; যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা আমাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কোনও অংশে কম নয়।’
গত মাসে ইরানের ইসফাহানে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে আইআরজিসির এই সাবেক কমান্ডার বলেন, ‘আপনাদের রণতরী এবং বাহিনীকে কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রাখুন; ঠিক যেভাবে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ইসফাহানে পড়ে ছিল।’
ডিবিসি/এফএইচআর