হরমুজ প্রণালির জলসীমা এবং এর থেকে প্রাপ্ত রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে ইরান ও ওমান একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ-এর বরাতে এই তথ্য জানা গেছে।
আইআরজিসির এক মুখপাত্র জানিয়েছেন, প্রায় এক মাস আগে ওমানের সাথে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছিল এবং উভয় পক্ষের সম্মতিতে ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে।
প্রণালি জলসীমায় দুই দেশের নিজ নিজ অংশ এবং এর রাজস্ব ভাগের বিষয়েও নির্দিষ্ট সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়।
তবে এই আলোচনা প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করায় চুক্তিতে কিছুটা দেরি হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
উল্লেখ্য, হরমুজ প্রণালি ও এর রাজস্ব নিয়ে ইরানে ও ওমানের মধ্যে এই চুক্তি আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিবিসি/এসডব্লিউএন