আন্তর্জাতিক

হরমুজের পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার করলো ইরান!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালির পাশের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টিই ইতোমধ্যে পুনরুদ্ধার করেছে ইরান। বুধবার (১৩ মে) প্রকাশিত মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পূর্বের হামলায় মাত্র তিনটি সাইট সম্পূর্ণ ধ্বংস হয়েছিল।

সাইটগুলো পুনরায় সচল হওয়ায় ওই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো নতুন করে ইরানি মিসাইলের মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইরানিরা এসব সাইটে মোবাইল লঞ্চার ব্যবহার করে যেকোনো জায়গায় মিসাইল স্থানান্তর করতে সক্ষম। এছাড়া কিছু সাইটে স্থায়ী লঞ্চ প্যাডও রয়েছে, যেখান থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলাকালীন দেশটির মাটিতে সৌদি আরবের গোপন হামলার চাঞ্চল্যকর তথ্যও সামনে এসেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে পশ্চিমা দুই কর্মকর্তার বরাতে জানানো হয়, নিজেদের ওপর হওয়া হামলার প্রতিশোধ নিতে গত মার্চ মাসে ইরানে একাধিক গোপন পাল্টা হামলা চালায় সৌদি আরব। এর মাধ্যমে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সরাসরি কোনো হামলা চালাল রিয়াদ। তবে এই হামলায় সৌদি আরব ইরানের ঠিক কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল, তা এখনো স্পষ্ট হওয়া যায়নি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন