আন্তর্জাতিক

হরমুজে ইরানের নিজস্ব সাবমেরিন মোতায়েন

Md Faysal Hasan

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির বিপরীতে একটি শক্ত চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কাছে এই সাবমেরিনগুলো ‘পারস্য উপসাগরের ডলফিন’ নামে পরিচিত।

রবিবার (১০ মে) মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির বরাতে এই তথ্য জানানো হয়।

 

রিয়ার অ্যাডমিরাল ইরানি জানান, বর্তমান হুমকি, নিজস্ব সক্ষমতা ও আভিযানিক চাহিদার কথা বিবেচনায় রেখে হরমুজ প্রণালিতে এই হালকা সাবমেরিনগুলোর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। কৌশলগত এই জলপথে দীর্ঘসময় পানির নিচে ডুবে থাকতে সক্ষম এই সাবমেরিনগুলো শত্রুপক্ষের জাহাজ নিখুঁতভাবে শনাক্ত ও ধ্বংস করতে পারে।

 

তিনি আরও উল্লেখ করেন, ডেনা ডেস্ট্রয়ার জাহাজের শহিদদের প্রতি সম্মান জানাতে পরিচালিত এক অভিযানে সাবমেরিনগুলো পানির ওপরে ভেসে ওঠে। এর মূল লক্ষ্য ছিল ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা। বিভিন্ন ধরনের কৌশলগত ফরমেশন মহড়া সফলভাবে শেষ করার পর সাবমেরিনগুলো পুনরায় সমুদ্রের গভীরে নিজেদের নির্ধারিত মিশনে ফিরে গেছে।

 

উল্লেখ্য, গত কয়েক মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন যে, ইরানের নৌবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন এই সাবমেরিন মোতায়েন করে তেহরান মূলত ট্রাম্পের সেই দাবিকেই প্রকাশ্যে চ্যালেঞ্জ করল।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন