আন্তর্জাতিক

হরমুজে গ্রিসের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে গ্রিসের মালিকানাধীন দুটি তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

এর মধ্যে মাল্টার পতাকাবাহী কাভোমালিয়াস নামের একটি ট্যাংকারে হামলার পর আগুন ধরে যায়। এ ফলে নাবিকরা জাহাজটি পরিত্যক্ত অবস্থায় ফেলে আসতে বাধ্য হন।

 

গ্রিসের ডায়ানাকম ট্যাংকার্সের মালিকানাধীন এই জাহাজের ক্রুদের পরবর্তীতে একটি টাগবোটের সাহায্যে নিরাপদে উদ্ধার করা হয়।

 

এর আগে, ওমানের কুজমারের উত্তরে ট্যাংকারটিতে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছিল যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। জানা গেছে জাহাজটি দীর্ঘদিন সৌদি আরবের উপকূলে আরব উপসাগরে আটকা পড়ে ছিল। গত ২ জুলাই নিজস্ব ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেই এটি হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন