হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা দিতে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছে ইরান। দেশটির বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা (পিএমও) জানিয়েছে, হরমুজ প্রণালি ও এই অঞ্চলের অন্যান্য জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামুদ্রিক সেবা, কারিগরি ও চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য তাদের বন্দরগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার মাধ্যমে এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর