হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট এবং ট্রাফিক ব্যবস্থাপনার মেকানিজম বা রূপরেখা প্রস্তুত করেছে ইরান। এই মেকানিজমের অধীনে প্রদানকৃত বিশেষায়িত সেবার বিনিময়ে ইরান নির্দিষ্ট হারে ফি আদায় করবে। খুব শিগগিরই এই পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ রাজনীতিক।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, কেবল বাণিজ্যিক জাহাজ এবং যেসব দেশ তেহরানের সাথে সহযোগিতা করবে, তারাই এই বিশেষ ব্যবস্থার সুযোগ পাবে।
তিনি আরও জানান, এই নতুন মেকানিজমের অধীনে প্রদানকৃত বিশেষায়িত সেবার বিনিময়ে ইরান নির্দিষ্ট হারে মাশুল আদায় করবে।
ডিবিসি/আরএসএল