হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করতে একটি খসড়া বিল পর্যালোচনা করছে ইরানের পার্লামেন্ট। প্রস্তাবিত এই বিলে নিষেধাজ্ঞা অমান্যকারীদের পণ্যের মূল্যের ২০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
তবে এর মাঝেই, প্রণালীটি ৬০ দিৃনের জন্য পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে, যা এখন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আওতায় বিনা ট্রানজিট ফিতে জাহাজ চলাচল করবে এবং এটি অনুমোদিত হলে যুক্তরাষ্ট্র ও ইরান তাদের পূর্বের শান্তি সমঝোতায় (এমওইউ) ফিরে যাবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি এখনও চূড়ান্ত না হলেও আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে প্রণালীটিতে দেশ দুটির জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। পরবর্তীতে জুনে একটি শান্তি সমঝোতা হলেও সাম্প্রতিক উত্তেজনায় তা ফের অনিশ্চয়তার মুখে পড়ে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/ এসভিএন