আন্তর্জাতিক, ভারত

হরমুজ অবরোধের মধ্যেই কয়েক বছর পর প্রথম ইরানি এলপিজি কিনল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে মার্চ ২০২৬ ০৯:৫৯:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তেহরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর থেকে যুক্তরাষ্ট্রের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর, কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানের কাছ থেকে এলপিজি (LPG) কিনেছে ভারত। রয়টার্সের এক প্রতিবেদনে শিল্পসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রবল চাপে পড়ে ২০১৯ সালে ইরানের কাছ থেকে সব ধরনের জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল ভারত। দীর্ঘ বিরতির পর অবশেষে সেই অচলাবস্থা কাটল।

 

জানা গেছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা 'অরোরা' নামের একটি ট্যাংকার এই ইরানি এলপিজি বহন করছে। ট্যাংকারটি খুব শিগগিরই ভারতের পশ্চিম উপকূলীয় বন্দর ম্যাঙ্গালোরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আমদানি করা এই জ্বালানি ভারতের শীর্ষ তিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান—ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে বণ্টন করা হবে।

 

উল্লেখ্য, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন