সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা শেষে ফেরার পথে নিজের বিমানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কূটনৈতিক উপায়ে অবরোধ প্রত্যাহারের জন্য আলোচনাকারী দলগুলোর প্রশংসা করেন। এসময় তিনি বলেন, হরমুজ প্রণালীর প্রশাসন আর কখনও যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না।
গালিবাফকে উদ্ধৃতি করে আলজাজিরা জানায়, আমরা আমেরিকানদের প্রতি অবিশ্বাসী ছিলাম এবং এখনও আছি, এবং যুক্তির দাবি হলো ভবিষ্যতেও আমরা তাদের প্রতি অবিশ্বাসী থাকব।
তিনি আরও বলেন, যদি আমরা এটি সামরিক উপায়ে করতে চাইতাম, তাহলে স্বাভাবিকভাবেই যুদ্ধ হতো এবং ক্ষয়ক্ষতি ঘটত; কিন্তু আপনারা দেখেছেন যে অবরোধ এক রাতের মধ্যেই তুলে নেয়া হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন যে, হরমুজ প্রণালির প্রশাসন ইরানই পরিচালনা করবে।
গালিবাফ আরও বলেন, জায়নবাদী শাসনব্যবস্থা আলোচনার প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছে, কারণ তারা এই পথেই নিজেদের ধ্বংস দেখতে পাচ্ছে এবং তারা এই প্রক্রিয়াকে নস্যাৎ করতে চায়।
ডিবিসি/এফএইচআর