হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে কোনো ধরনের টোল বা ফি আদায় না করতে ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী জাহাজগুলো থেকে টোল আদায় করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাদের এমনটা না করাই ভালো এবং যদি তারা এটি করে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত।
প্রসঙ্গত, যুদ্ধের পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে তেহরান, যা মূলত এই পথে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপেরই সুস্পষ্ট ইঙ্গিত। এছাড়া, যুদ্ধের সময় এই প্রণালি দিয়ে যাতায়াত করা বেশ কিছু জাহাজ থেকে ইরান এরই মধ্যে টোল আদায় করেছে বলেও একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর