আন্তর্জাতিক

হরমুজ থেকে ফিরতে বাধ্য হলো ৩টি বিদেশি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টাকালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সতর্কবার্তার পর অন্তত তিনটি বিদেশি তেলের ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়েছে। জানা গেছে, ট্যাংকারগুলো 'বিনা অনুমতিতে' ওই নৌপথটি পার হওয়ার চেষ্টা করছিল।

এর আগে গতকাল সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইল দিয়ে হামলার ঘটনা ঘটে। এই হামলার জেরে জাতিসংঘ হরমুজ প্রণালীতে অবস্থানরত ১১ হাজার নাবিককে উদ্ধারের মিশন বাতিল ঘোষণা করেছে।

 

তেহরান এখন পর্যন্ত সিঙ্গাপুরের জাহাজে হওয়া এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইরানের পূর্বানুমতি ছাড়া এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের বিরুদ্ধে তারা এরই মধ্যে একাধিকবার সতর্কতা জারি করেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন