শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল ব্যবস্থাপনার পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে ইরান, যার মধ্যে টোল আদায়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
এদিকে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, শিগগিরই কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানকে খুব খারাপ সময়ের মুখোমুখি হতে হবে।
শনিবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, তার দেশ এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে ‘শত্রুদের’ কোনো সামরিক সরঞ্জাম পার হতে দেবে না। অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবিরাম বোমা হামলা অব্যাহত রয়েছে। সবশেষ জাওতার আল-শারকিয়াহ শহরে বিমান হামলা চালিয়েছে তারা।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি