আন্তর্জাতিক, এশিয়া

হরমুজ দ্বীপের কাছে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ (F-15) যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। রবিবার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা (ISNA) জয়েন্ট এয়ার ডিফেন্স কমান্ডের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঠিক আগেই যুদ্ধবিমানটি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তবে অন্যান্য সূত্র থেকে এ ঘটনার তাৎক্ষণিক কোনো সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ বা এর পাইলটের কী হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। ওই যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। 

জবাবে ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় যেসব দেশে মার্কিন সামরিক উপস্থিতি বা ঘাঁটি রয়েছে, সেখানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও বড় ধরনের ব্যাঘাত ঘটছে, যা পুরো বিশ্বকে এক গভীর উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন