হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সম্পূর্ণ তেহরানের হাতে রয়েছে এবং শত্রুপক্ষ কোনো ভুল করলে তারা কঠিন মরণফাঁদে আটকা পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমজ প্রণালি নৌ-অবরোধের ঘোষণা দেওয়ার পরপরই আজ রবিবার (১২ এপ্রিল) ইরানের পক্ষ থেকে এই পাল্টা সতর্কবার্তা এলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়েছে, হরমজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বর্তমানে ইরানি সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শত্রুরা যদি এই জলপথে কোনো হঠকারী সিদ্ধান্ত বা ভুল করে, তবে তাদের জন্য হরমজ প্রণালি একটি মরণফাঁদে পরিণত হবে। ট্রাম্পের অবরোধের নির্দেশের পর আইআরজিসি-র এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের নৌ-সীমানায় নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
ডিবিসি/এফএইচআর