মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মিয়ামিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে 'ট্রাম্প প্রণালি' হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবারের (২৭ মার্চ) ওই সভায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি মজা করে বলেন, ইরানকে এই 'ট্রাম্প প্রণালি' বা হরমুজ খুলে দিতে হবে। পরক্ষণেই নিজের বক্তব্যের সংশোধন টেনে রসিকতার ছলে তিনি জানান যে, গণমাধ্যম হয়তো একে ভুল হিসেবে প্রচার করবে, কিন্তু আসলে তিনি খুব একটা ভুল করেননি। বক্তব্য চলাকালে ট্রাম্প ইরানকে অবিলম্বে এই জলপথটি উন্মুক্ত করার নির্দেশ দেন এবং অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন। য
দিও তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধ বন্ধের আলোচনা চলমান থাকায় ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি, তবুও নিজের আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছেন। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের তালিকায় এখনো ৩,৫৫৪টি লক্ষ্যবস্তু রয়েছে এবং শিগগিরই সেখানে হামলা চালানো হবে। এক সময়ের শক্তিশালী ইরান বর্তমানে তাদের সক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: সিএনএন
ডিবিসি/এফএইচআর