আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেবে ব্রিটেন ও ফ্রান্স: স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা ও ‘নৌ-চলাচলের স্বাধীনতা’ রক্ষায় একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স।

প্যারিসে এক বক্তৃতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দেন। তিনি জানান, পরিস্থিতি অনুকূলে থাকা সাপেক্ষে দ্রুতই এই মিশন শুরু করা হবে।

 

স্টারমার স্পষ্ট করে বলেন, এই মিশনটি হবে ‘পুরোপুরি শান্তিপূর্ণ ও রক্ষণাত্মক’। এর মূল লক্ষ্য হলো বাণিজ্যিক জাহাজগুলোকে আশ্বস্ত করা এবং সমুদ্রে মাইন অপসারণের প্রচেষ্টায় সহায়তা করা। এই মিশনে অংশ নেওয়ার জন্য অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যে প্রায় এক ডজন দেশ এই মিশনে সামরিক সরঞ্জাম ও সম্পদ দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন