আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে আমিরাতের বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনোক) একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) মধ্যপ্রাচ্যের সংবেদনশীল এই জলপথ অতিক্রম করার সময় আক্রমণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম।

 

তথ্য অনুযায়ী, জাহাজটিকে লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজের সব কর্মী নিরাপদ রয়েছেন।

 

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ দেখা দিলেও জাহাজের কী ধরনের ক্ষতি হয়েছে বা আক্রমণের পেছনে কারা জড়িত ছিল সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন