আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে আরো ১১টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিয়ম অমান্যের অভিযোগে হরমুজ প্রণালিতে আরও ১১টি জাহাজকে তাদের কালোতালিকাভুক্ত করেছে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ- পিজিএসএ। এর ফলে এসব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না বলে জানানো হয়েছে।

এর আগে তেহরান হরমুজ প্রণালি অতিক্রমের নিয়ম ভঙ্গের অভিযোগে ৪৫টি ট্যাংকারকে কালোতালিকাভুক্ত করেছিল। ইরানের পক্ষ থেকে প্রণালি পরিচালনার জন্য গঠিত এই সংস্থাটি এখন মোট ৫৬টি জলযানকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারে নিষিদ্ধ করেছে।

 

তেহরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, এই নিষিদ্ধ তালিকাভুক্ত কোনো জাহাজের সঙ্গে যেসব জাহাজ সহযোগিতা করবে, তাদেরও এই কালোতালিকার অন্তর্ভুক্ত করা হবে।

 

নিষেধাজ্ঞার তালিকা থেকে নিজেদের নাম অপসারণ করতে হলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে পর্যাপ্ত যুক্তি ও ব্যাখ্যাসহ একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে বলে পিজিএসএ তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন