আন্তর্জাতিক, আরব

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ব্যর্থ: ইরানের বিচারপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের কথিত দক্ষিণ করিডোর পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনের অশুভ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই।

শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, পারস্য উপসাগরের নীল জলসীমায় যা ঘটছে, তা যুক্তরাষ্ট্রের কৌশলগত ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। তার দাবি, দক্ষিণ করিডোর পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র শুরুতেই নস্যাৎ হয়ে গেছে।


এজেই আরও বলেন, ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও হরমুজ প্রণালির রক্ষীরা নিজেদের আত্মত্যাগ ও সক্ষমতার মাধ্যমে শুধু দেশের ভৌগোলিক সীমান্তই নয়, বরং জাতীয় মর্যাদা ও আইনি স্বাধীনতাও রক্ষা করছে। শত্রুপক্ষের আগ্রাসন ও ষড়যন্ত্রকে ঐতিহাসিক পরাজয়ে পরিণত করাই তাদের লক্ষ্য।


এদিকে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ১৭ জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতির সমঝোতা স্মারক লঙ্ঘন করে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এর জবাবে ইরান সায়েকেহ ও নাসর নামে পরিচালিত অভিযানের আওতায় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।


ইরানের অভিযোগ, চলমান এই সংঘাতের ধারাবাহিকতা শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তেহরান ‘ট্রু প্রমিজ–৪’ অভিযানের আওতায় নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে।


সূত্র: প্রেস টিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন