আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে অবশ্যই নতি স্বীকার করতে হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, হরমুজ প্রণালি আর কখনোই তার যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। দেশটির মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে।

পার্লামেন্টে বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। নিকজাদ জানান, ইরান শুরু থেকেই আগ্রাসী ও বিভ্রান্ত শত্রুদের বোঝানোর চেষ্টা করেছিল যে, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না।

 

তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো শত্রুরা না জানার ভান করেছিল। কিন্তু আজ মার্কিন-ইহুদিবাদী শত্রুরা সশস্ত্র বাহিনীর শক্ত প্রতিরোধের মুখে বাস্তবিকভাবেই বুঝতে পেরেছে যে, সামরিক উপায়ে হরমুজ প্রণালি খোলার কোনো সুযোগ নেই।

 

তাই বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অঞ্চলের নতুন নিয়ম ও শৃঙ্খলার কাছে অবশ্যই নতি স্বীকার করতে হবে। শত্রুদের এই পরিবর্তিত বাস্তবতা মেনে নেওয়া ছাড়া এখন আর কোনো বিকল্প পথ খোলা নেই।

 

তবে সামরিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিষয়েও কথা বলেন এই ইরানি কর্মকর্তা। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হলো দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো দ্রুত কমিয়ে আনা।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন