আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে নিজেদের নৌবাহিনী পাঠানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এসবিএস-কে এই প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

আনাদোলু প্রতিবেদনে জানা গেছে, এই সামরিক মোতায়েনের অংশ হিসেবে পি-৮ সামুদ্রিক টহল বিমান, বোমা নিষ্ক্রিয়কারী একটি বিশেষ দল এবং প্রয়োজনীয় রসদবাহী একটি জাহাজ পাঠানো হবে। এছাড়া কোথায় মূল সামরিক ঘাঁটি হবে এবং কোন কোন বন্দর ব্যবহার করা হবে, তা নিয়েও অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনা চলছে বলে এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন।
 

এর আগে দক্ষিণ কোরিয়া সরকারের অবস্থান ছিল ভিন্ন। তারা জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত শেষ হওয়ার পরই তারা সেখানে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ না নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন। এমনকি যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়াও কমিয়ে দেয়। এসব ঘটনার পরই নতুন করে সেনা পাঠানোর এই প্রস্তুতির খবর সামনে এলো।

 

তবে এই সেনা মোতায়েন প্রক্রিয়াটি এখনই চূড়ান্ত নয়। এটি কার্যকর করতে হলে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) চূড়ান্ত সিদ্ধান্ত, মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাস এবং জাতীয় সংসদের সম্মতি প্রয়োজন হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন