আন্তর্জাতিক, অন্যান্য

হরমুজ প্রণালিতে ৬ জাহাজের গতিপথ ঘুরিয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে টহল জোরদার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড- আইআরজিসি। তাদের অব্যাহত তৎপরতার মুখে ওমান করিডোর দিয়ে চলাচলকারী অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজ নিজেদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা 'উইন্ডওয়ার্ড'-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানায়, গত শনিবার থেকে জাহাজগুলো তাদের পূর্বনির্ধারিত রুট থেকে সরে আসে। মূলত এই রুটটি ইরানের চেয়ে ওমান উপকূলের বেশি কাছাকাছি অবস্থিত।

 

উইন্ডওয়ার্ডের তথ্যমতে, গতিপথ পরিবর্তনকারী জাহাজগুলোর মধ্যে দুটি ইরানের দিকে অগ্রসর হয়েছে এবং বাকি চারটি পুনরায় পারস্য উপসাগরের দিকে ফিরে গেছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, আইআরজিসির নৌবাহিনী ওই জলসীমায় বর্তমানে ব্যাপক নজরদারি চালাচ্ছে। ইরানের নির্ধারণ করে দেওয়া রুট এড়িয়ে অন্য কোনো পথ ব্যবহার করলেই বাণিজ্যিক জাহাজগুলোকে রেডিওর মাধ্যমে ক্রমাগত সতর্কবার্তা পাঠাচ্ছে ইরানি বাহিনী।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন