আন্তর্জাতিক

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের নৌবাহিনীর একজন কমান্ডারের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন দেশটির সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

 ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ইরানি সেনারা এখন শুধু মার্কিন সৈন্যদের তাদের ক্ষেপণাস্ত্রের নাগালে আসার অপেক্ষা করছে। নির্দিষ্ট সীমার মধ্যে প্রবেশ করলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তাদের ওপর হামলা চালানো হবে বলে তিনি সতর্ক করেছেন।

 

ওই কমান্ডারের দাবি অনুযায়ী, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, হরমুজ প্রণালির পূর্ব অংশ এবং ওমান উপসাগরীয় এলাকা বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর নিশ্ছিদ্র নজরদারি ও কর্তৃত্বের অধীনে রয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন