আন্তর্জাতিক

হরমুজ প্রণালির বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোর এখতিয়ার নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি সংক্রান্ত যেকোনো ব্যবস্থা বা রূপরেখার বিষয়ে কেবল ইরান, ওমান এবং এই জলপথের তীরবর্তী দেশগুলোই একমত হয়ে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘কিছুই করার নেই’ বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আরও জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার দিকেই এখন মনোযোগ দিচ্ছে ইরান।

 

সূত্র: ডন

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন