আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইরানের ‘তুরুপের তাস’!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সউফান সেন্টারের নির্বাহী পরিচালক কলিন ক্লার্ক জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার সক্ষমতাই বর্তমানে ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি বা 'তুরুপের তাস'। তার মতে, পারমাণবিক অস্ত্রের চেয়েও এই সক্ষমতা কার্যকর প্রতিরোধক হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।

ক্লার্ক জানান, উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে অথবা মাইন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হরমুজ প্রণালি অচল করে দেওয়ার পূর্ণ সক্ষমতা তেহরানের রয়েছে। এমনটি ঘটলে শুধু বৈশ্বিক জ্বালানি বাজারেই নয়, বরং বিশ্ব অর্থনীতির বিভিন্ন খাতেই এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এ কারণেই এমন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মহলে অসংখ্য গবেষণা, বিশ্লেষণ ও সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

তিনি আরও উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো চরম ও বিপজ্জনক পথে না গিয়েও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইরান আন্তর্জাতিক মহলে ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে। পারমাণবিক অস্ত্রের চরম ঝুঁকির তুলনায় প্রণালিটি বন্ধ করে দেওয়ার এই কৌশলটি তেহরানের জন্য অনেক বেশি বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদি চাপ প্রয়োগের একটি কার্যকর উপায়।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন