আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খোলায় শি জিনপিং খুবই খুশি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই এপ্রিল ২০২৬ ১১:৩৭:০৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 'খুবই খুশি' হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প ওই পোস্টে লেখেন, হরমুজ প্রণালি খুলে যাওয়ায় এবং দ্রুত স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় থাকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুবই খুশি।

 

আগামী ১৪ ও ১৫ মে চীনে দুই নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, আমাদের এই বৈঠকটি একটি বিশেষ এবং সম্ভাব্য ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে। এর মাধ্যমে অনেক কিছু অর্জিত হবে!

 

উল্লেখ্য, ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। দেশটির মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় ৩৮ শতাংশই এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে ইরানকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বেইজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন ইতোমধ্যে জানিয়েছে, তারা লেবাননের যুদ্ধবিরতি এবং পুনরায় শান্তি আলোচনা শুরু হওয়ার বিষয়টিকে জোরালোভাবে সমর্থন করে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন