আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে আরো দুইটি তেলবাহী ট্যাংকার ফেরত পাঠাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে আজ রবিবার দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের নৌ অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুইটি তেলবাহী ট্যাংকার ফেরত পাঠিয়েছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাবাহী এই দুটি ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে আইআরজিসি সেগুলোর গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য করায়।

 

এর আগে ইরান ঘোষণা দিয়েছে যে, তাদের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। মূলত ওই ঘোষণার পরই হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় ইরান।

 

সূত্র: বিবিসি, বাংলা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন