হরমুজ প্রণালি দিয়ে চীনা জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরানের নৌবাহিনী। ইরানি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। বুধবার রাত থেকে এ অনুমতি দেয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল মূলত বন্ধ করে রেখেছিল ইরান।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাঝেই হরমুজ প্রণালি দিয়ে চীনা জাহাজ চলাচলের এই নতুন খবর সামনে এলো।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি