আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধজাহাজ চলাচলের দাবি যুক্তরাষ্ট্রের, ইরানের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের অবরোধ উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নিজেদের যুদ্ধজাহাজ চলাচলের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, মার্কিন কোনো জাহাজ এই পথ অতিক্রম করেনি।

সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই মার্কিন যুদ্ধজাহাজটি উপসাগরের পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়ে আরব সাগরে প্রবেশ করেছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

 

পাকিস্তানের ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা চলছে, ঠিক তখনই এমন পাল্টাপাল্টি দাবি সামনে এল। মার্কিন কর্মকর্তার মতে, ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করে জাহাজটিতে হামলার হুমকি দিয়েছে।

 

অন্যদিকে, ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে, কোনো মার্কিন জাহাজই হরমুজ পার হতে পারেনি।

 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেছেন, বিশ্বের সব দেশের স্বার্থে তারা হরমুজ থেকে মাইন অপসারণ শুরু করেছেন। তবে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের পূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে।
 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন