আন্তর্জাতিক

হরমুজ প্রণালি মাইনমুক্ত করতে ৬ মাস সময় লাগবে: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি থেকে সামুদ্রিক মাইন সম্পূর্ণ অপসারণ করতে অন্তত ছয় মাস সময় লাগবে বলে মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছে পেন্টাগন। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য নিশ্চিত করেছে।

এপির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস) আর্মড সার্ভিসেস কমিটির এক বৈঠকে একটি গোপনীয় ব্রিফিং চলাকালে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে এই তথ্য তুলে ধরেন। তবে, এই ব্রিফিং মার্কিন আইনপ্রণেতাদের আশ্বস্ত করার বদলে উল্টো তাদের মনে উত্তরের চেয়ে আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে।

 

জানা গেছে, ব্রিফিংয়ের সময় আইনপ্রণেতারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাব্য ব্যয়, এর সুনির্দিষ্ট কৌশল এবং মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে পেন্টাগনের কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এছাড়া, যুদ্ধের শুরুতে ইরানের একটি স্কুলে হামলার মর্মান্তিক ঘটনা নিয়েও অধিবেশনে কড়া প্রশ্ন তোলা হয়। ওই হামলায় প্রায় ১৬৫ জন নিহত হয়েছিলেন, যাদের অধিকাংশই ছিল অল্পবয়সী স্কুলছাত্রী। এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের সুস্পষ্ট জবাব না মেলায় মার্কিন প্রশাসনের সামরিক কৌশল ও এর ফলাফল নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে সংশয় আরও ঘনীভূত হয়েছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন