আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি দিতে হবে ইরানি মুদ্রায়: ইরানের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ট্রানজিট ফি বা শুল্ক ইরানের জাতীয় মুদ্রা ‘রিয়াল’-এ পরিশোধের একটি প্রস্তাব দেশটির সংসদে পেশ করা হয়েছে। শুক্রবার মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলের একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান।

গত সপ্তাহে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষকরা জানিয়েছেন, ইরান এবং চীন বিশ্ববাজারে মার্কিন ডলারের আধিপত্য খর্ব করতে সক্রিয়ভাবে বিকল্প পথ খুঁজছে।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে ইরান যখন এই প্রণালিতে অবরোধ আরোপ করেছিল, তখন তারা একটি ‘টোল বুথ’ ব্যবস্থা চালু করে। একাধিক প্রতিবেদন অনুযায়ী, সেই সময় বাণিজ্যিক জাহাজগুলো থেকে ট্রানজিট ফি হিসেবে চীনা মুদ্রা ‘ইউয়ান’ গ্রহণ করা হয়েছিল।

 

লয়েডস লিস্টের তথ্যমতে, অবরোধ চলাকালীন কতটি জাহাজ ইউয়ানে পেমেন্ট করেছে তা স্পষ্ট না হলেও, ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ এই পদ্ধতিতে ফি পরিশোধ করেছে বলে জানা গেছে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন