আন্তর্জাতিক, আমেরিকা, অন্যান্য

হরমুজ প্রণালীতে ২০% ফি আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ-অবরোধ আরোপ করার কথা জানিয়েছেন। একইসঙ্গে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত সব কার্গো বা পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ চার্জ আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবার ইস্টার্ন টাইম বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হবে।

এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ দিয়ে ইরানের নিজস্ব জাহাজ বা তাদের গ্রাহকদের জাহাজের প্রবেশ ও প্রস্থান পুরোপুরি বন্ধ করে দেওয়া। তবে ট্রাম্প আশ্বস্ত করেছেন যে, ইরান বাদে অন্য সব দেশ এই প্রণালীটি ন্যায্য ও উন্মুক্তভাবে ব্যবহার করার সুযোগ পাবে।

 

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এর প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্পের ব্যবহৃত শব্দ ব্যবহার করেই তিনি বলেছেন, যারা এই পথে নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেবে, তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ পাওয়া উচিত; তবে ইরানই এই প্রণালীর প্রকৃত "অভিভাবক" (Guardian) হিসেবে বহাল থাকবে।

 

মূলত এই অঞ্চলে গত রাতে উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে এই উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাগুলো লক্ষ্য করে সামরিক হামলা চালিয়েছে। অন্যদিকে এর জবাবে ইরান জানিয়েছে যে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ওমানে অবস্থিত রাডার কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন