মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলে সৃষ্ট হুমকি নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে এক ‘জরুরি অধিবেশন’ ডেকেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)।
লন্ডনে আগামী ১৮ ও ১৯ মার্চ এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংস্থাটির ৪০ সদস্য রাষ্ট্রের মধ্যে ছয়টি দেশ—যুক্তরাজ্য, মিশর, ফ্রান্স, মরক্কো, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আহ্বান করা হয়েছে।
হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন গভীর উদ্বেগের মাঝেই এই জরুরি বৈঠকের ঘোষণা এলো। উল্লেখ্য, বৃহস্পতিবার ইরাক উপকূলে দুটি তেলের ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত একজন নাবিক (ক্রু) নিহত হয়েছেন। এছাড়া গোলার টুকরোর (শ্র্যাপনেল) আঘাতে একটি কার্গো জাহাজে আগুন ধরে যায়।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/কেএলডি