বাংলাদেশ, জাতীয়

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতির গুরুতর অভিযোগের মুখে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। গত সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে তিনি তার পদত্যাগপত্র জমা দেন, যা পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন করেছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক। আবেদনে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ তদন্ত করার পাশাপাশি সত্যতা প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানানো হয়।

 

অভিযোগের বিবরণে জানা যায়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন এই বিচারপতি। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকা সত্ত্বেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তী সময়ে আপিল বিভাগে বাতিল হয়ে যায়। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করার আদেশ দেওয়া হয়, যা ন্যায়বিচারের নীতির পরিপন্থি বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই পরিস্থিতির প্রেক্ষাপটে অভিযোগের তদন্ত চলাকালীনই তিনি পদত্যাগ করলেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন