বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার 'আদালত তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০' এবং সুপ্রিম কোর্টের প্রাকটিস ডাইরেকশন অনুযায়ী তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারকাজ পরিচালিত হবে।
এই কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে হাইকোর্ট বিভাগের একক বেঞ্চের সকল বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের যেকোনো একজন বেঞ্চ অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ আগামী ২০ এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগের আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে এই তথ্য সংগ্রহ করতে পারবেন।
ডিবিসি/আরএসএল