বাংলাদেশ, জেলার সংবাদ

হাওরের কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের আগামী তিন মাস সরকার খাদ্য সহায়তা দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রবিবার (৩ মে) লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলার লাখ লাখ হেক্টর জমির আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। চোখের সামনে সোনালি ফসল হারিয়ে এসব এলাকার প্রান্তিক চাষিরা এখন দিশেহারা অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত এই কৃষকদের পাশে দাঁড়াতেই সরকার তিন মাসের খাদ্য সহায়তার সিদ্ধান্ত নিয়েছে।

 

এর আগে ওই অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১০১টি অসহায় পরিবারের মাঝে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়। দরিদ্র পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে গরু, ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও দোকানের বিভিন্ন মালামাল তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন