জেলার সংবাদ, অন্যান্য খেলা

হাডুডু খেলা দেখতে জনতার ঢল

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে ডিসেম্বর ২০১৯ ০৫:৫৩:১৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা।

হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সদর উপজেলার হেলকুন্ডা স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা কাপ হাডুডু খেলার আয়োজন করা হয়। শনিবার বিকালে, হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কড়ই উত্তর পাড়া একাদশ ২৮:১৭ পয়েন্ট পেয়ে হেলকুন্ডা একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে, বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি গরু তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

সদর উপজেলার পুরানাপৈল চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, চেম্বারের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

এ হাডুডু ফাইনাল খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে। দুপুর থেকেই উৎসুক হাজার হাজার জনতা ভীড় করতে থাকেন খেলার মাঠে।

আরও পড়ুন