শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং ঢাকায় আন্দোলনরতদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর তালাইমারী মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।
একই দাবিতে ঝালকাঠির ফায়ার সার্ভিস মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির হত্যার দ্রুত বিচার দাবি করা হয়। আন্দোলনকারীরা হুশিয়ারি দেন, বিচার করতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। এছাড়া টেকনাফেও ছাত্র-জনতা প্রতিবাদ সভা ও মিছিল বের করে।
ডিবিসি/আরএসএল