বাংলাদেশ, অপরাধ

হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে: র‌্যাব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা জানুয়ারী ২০২৬ ০৭:০১:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রধান দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারে র‍্যাব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

রবিবার (৪ঠা জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। র‍্যাব মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

 

এসময় এ কে এম শহিদুর রহমান আরও জানান, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে র‍্যাব নিরলসভাবে কাজ করছে এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখছে। এদিকে, ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন