জাতীয়

হাদি হত্যা: ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ। রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

দুই দফায় রিমান্ড শেষে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করলো রুবেল। গত ২১ জানুয়ারি রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে রুবেল আহমেদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন ও নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং নিবিড় জিজ্ঞাসাবাদের পর আসামি হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করলো।

 

গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন