খেলাধুলা, ফুটবল

হামজার মুখোমুখি হওয়া হচ্ছে না ওয়াহিদের

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ফারহান আলী ওয়াহিদের নতুন ঠিকানা ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উড। এক মৌসুমের ধারে তাকে পাঠিয়েছে ফুলহ্যাম।

ফুলহ্যামের হয়ে থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ইএফএল ট্রফিতে হামজা চৌধুরীর লেস্টার সিটির বিপক্ষে খেলার সুযোগ ছিল ফারহানের। ম্যাচটিতে লেস্টারের হয়ে হামজা এবং ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ফারহানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে নতুন ঠিকানায় যাওয়ায় সেই সম্ভাবনা আর থাকছে না।

 

ফুলহ্যামের মূল দলে অভিষেকের মাত্র দুই সপ্তাহের মধ্যেই ক্লাব বদলালেন তরুণ এই উইঙ্গার। গত ২৫ জুলাই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহ্যামের মূল দলে অভিষেক হয় তার। এরপর আল আহলি ও ফারেসির বিপক্ষেও মাঠে নামেন ফারহান। ফলে নতুন মৌসুমে ফুলহ্যামের পরিকল্পনায় তার জায়গা হতে পারে বলে ধারণা করা হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ধারে পাঠানোর সিদ্ধান্ত নেয় ক্লাবটি।

 

বোরহ্যাম উড গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে উঠেছিল। নতুন মৌসুমে শনিবার ঘরের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে।

 

এদিকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফারহানকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর সঙ্গে ফারহানের একই দলে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হতে পারে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন