যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
গত সপ্তাহে তিনি সস্ত্রীক এক হত্যাচেষ্টার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন। ওই হামলায় তাঁর স্ত্রী নিহত হয়েছিলেন।
এদিকে, ইরানে গত ৩৯ দিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি ইরানি নেতা নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্যমতে, নিহত এই প্রভাবশালী নেতারা ইরানের বিদ্যমান শাসনব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিলেন।
ডিবিসি/এফএইচআর