আন্তর্জাতিক

হামলা অব্যাহত থাকলে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তেহরানের পক্ষ থেকে হামলা অব্যাহত রাখা হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তাদের উসকানিমূলক আচরণ বন্ধ না করে, তবে দেশটিকে সামরিকভাবে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হতে পারে। শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় তিনি এই হুমকি দেন।

ট্রাম্প তাঁর বার্তায় অভিযোগ করেন, ইরান সম্প্রতি সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আর এর জবাবেই মার্কিন বিমান বাহিনী ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে আকস্মিক হামলা চালিয়েছে।

 

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, "খুব সম্ভবত তারা কখনোই শিখবে না! এমন একটা সময় আসতে পারে যখন আমরা আর যুক্তিসঙ্গত আচরণ করতে পারব না। তখন আমরা যে কাজটি অত্যন্ত সফলভাবে শুরু করেছিলাম, তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব।" তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র যদি আবারও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তবে বিশ্ব মানচিত্রে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

 

এর আগে, গত ২১ জুন থেকেই আরব সাগরে মার্কিন নৌবাহিনীর নিমিৎজ-শ্রেণির সর্বাধুনিক বিমানবাহী রণতরী 'ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ' অবস্থান করছে এবং সেখান থেকে সার্বক্ষণিক কড়া পাহারা ও নজরদারি চালানো হচ্ছে। হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সাম্প্রতিক উত্তেজনা এবং একের পর এক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন