ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়া’র নাম ঘোষণা করেছে। ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন সিনওয়ার।
গত বছর তেহরানে ইসমাইল হানিয়া, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের মতো শীর্ষ হামাস নেতাদের পরপর হত্যাকাণ্ডের পর সংগঠনের ভেতরে খলিল আল-হাইয়ার গুরুত্ব ও প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। শীর্ষ নেতাদের শূন্যস্থানে তিনি দলের হাল ধরেন এবং অবশেষে তাকে প্রধান হিসেবে বেছে নেওয়া হলো।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণ করেন খলিল আল-হাইয়া। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার সময় থেকেই তিনি এই সংগঠনটির সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন।
ডিবিসি/এসএস