অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি নাগরিক মোহাম্মদ নাঈম জান্দিয়াকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি নাঈম জান্দিয়া হামাসের একজন কমান্ডার ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, হামাসের ‘শুজাইয়া ব্যাটালিয়ন’-এর সামরিক নিরাপত্তা প্রধান ছিলেন নাঈম জান্দিয়া। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় তিন ইসরায়েলিকে জিম্মি করে তাদেরকে একটি ভূগর্ভস্থ টানেলে আটকে রেখেছিলেন তিনি।
উল্লেখ্য, পরবর্তীতে গাজায় ওই তিন ইসরায়েলি জিম্মিকে ফিলিস্তিনি ভেবে ভুল করে গুলি চালিয়ে হত্যা করেছিল খোদ ইসরায়েলি বাহিনী।
তবে জান্দিয়াকে হত্যার বিষয়ে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিসি/এসএস