বাংলাদেশ, জাতীয়

হামের উপসর্গে দেশে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ৮৮০

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৮ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে ১ জন করে মোট ২ জন মারা গেছেন।

 

একই সময়ে নতুন করে ১০৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যার ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন।

আরও পড়ুন