সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন। মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯ জন। গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জনে। এর মধ্যে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯৭ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১২৬ জন।
গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ৭১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৪ হাজার ৯৭১ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৫৯৩ জন এবং নিশ্চিত হামে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যু হয়নি।
ডিবিসি/এসএফএল