দেশে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৭২৫ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২০।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
দেশে হামের উপসর্গ নিয়ে এবছর সবচেয়ে বেশি ৩১৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৬ জন। এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৪, ময়মনসিংহে ৬৯, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১০ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯৯০ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৪১ জন।
ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৩২২ জন, রাজশাহীতে ৩২, সিলেটে ৯৫, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৫৫, ময়মনসিংহে ৫৫, খুলনায় ৪১ ও রংপুরে ভর্তি হয়েছেন ২১ জন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ছয় হাজার ২৩৯ জন।
দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৭৫৩। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২।
ডিবিসি/ এইচএপি