গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।
রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৭০৮ জন শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
গত দেড় মাসে সারাদেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া মৃত শিশুর সংখ্যা ৬৫ এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪৪ জনের।
একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮১৯ শিশু এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪৯ হাজার ১৫৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮২৮ জন।
ডিবিসি/কেএলডি